১৩ অগাস্ট ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পলাতক ১

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ কাউছার ওরফে বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাউছার ওরফে বাবু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নোয়াগ্রাম গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মেটংঘর বাজার এলাকায় অভিযান চালান।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ কাউছার ওরফে বাবুকে আটক করতে সক্ষম হলেও শুক্কুর মিয়া নামে অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে কাউছার ওরফে বাবুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচা থেকে পলিথিনের ছেঁড়া অংশে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

পাশাপাশি পলাতক শুক্কুর মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box
See also  ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা তদন্ত প্রতিবেদন বিষয়ে জানতে চাইলেন আদালত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টার্মিনালহীন গাইয়াপাড়া লঞ্চঘাট, ভোগান্তিতে যাত্রীরা

হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ইতালিতে মানবপাচার, নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির তিন নেতার মনোনয়ন ফরম জমা

খানসামায় ওয়ার্ল্ড ভিশনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রকল্পের কর্মসূচি

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

আসিফ মাহমুদের সম্পদ ও লেনদেনের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা সংস্থায় চিঠি

একদিনেই ৫২৫ গ্রেফতার, জব্দ ইয়াবা-গাঁজা-মদ

১০

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

১১

জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

১২

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মার্কিন সংবিধান দিবস’ উদযাপিত

১৪

গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

১১ দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

১৬

‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

১৭

ভারতে সাজাভোগ শেষে শিশুসহ ১৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে হস্তান্তর

১৮

মাথা উঁচু করলেই নেমে আসে চাকরি জীবনের করুণ পরিণতি

১৯

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন

২০