২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা চুক্তিতে আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে বিবেচনা করবে বাংলাদেশ

ডেক্স রিপোর্ট:

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে’ যোগ দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠাতা দেশগুলোর কাছ থেকে আমন্ত্রণ পেলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, ৭ আগস্ট স্বাক্ষরিত সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার ‘মক্কা চুক্তিতে’ বাংলাদেশ যুক্ত হলে কী সুবিধা পাবে বা এখান থেকে বাংলাদেশের প্রাপ্তি কী হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চুক্তিটি তিনটি দেশের মধ্যে হয়েছে এবং আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি।

তবে এতে যোগদানের বিষয়টি এখনও আসেনি। কারণ এটি চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।

তারা যদি বাংলাদেশকে এই প্যাক্টে নেওয়ার অভিপ্রায় প্রকাশ করেন, তবে আমরা নিশ্চয়ই সেটি ইতিবাচকভাবে বিবেচনা করব।’

তিনি আরও বলেন, যেহেতু এখনো আমন্ত্রণের বিষয়টি আসেনি তাই এখনই এর ভালো-মন্দ নিয়ে আলোচনার সময় হয়নি।

তবে বাংলাদেশ বিষয়টি বিবেচনায় রাখবে। মক্কা চুক্তির তাৎপর্য তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের মনে রাখতে হবে, এই প্যাক্ট যদি বিস্তৃত হয় তবে এটি হবে মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা। এটি আমাদের মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। সুতরাং, এটি নিয়ে অন্য কারও উদ্বেগের কোনো অবকাশ নেই।’

মক্কা প্রতিরক্ষা চুক্তি কী
মক্কা প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি।

গত ৭ আগস্ট মক্কায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটোর আদলে করা এ চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

Facebook Comments Box
See also  লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০