৩ অক্টোবর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লীতে জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে সেলিম রেজা জুট মিলের নোংরা পানি নিয়মিত সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় একটি সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিন ধরে পানি চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনচালকরা। একই সঙ্গে সড়কটিতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বোর্ড অফিস বাজার থেকে বুড়ীরহাট গামী সড়কের বোর্ড অফিস এলাকায় রাস্তার পাশে সেলিম রেজা জুট মিল অবস্থিত। মিলের নোংরা পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তা সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে পানি চলাচলের ফলে সড়কের পিচ ও কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জুট মিলের পানি নিষ্কাশনের জন্য কার্যকর ও স্থায়ী ব্যবস্থা না থাকায় নোংরা পানি সড়কের ওপর দিয়ে যাচ্ছে। এতে সরকারি সড়ক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি আশপাশের কৃষিজমির ফসলও নোংরা পানি ও বর্জ্যের কারণে ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয় এক পথচারী বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ওপর দিয়ে নোংরা পানি প্রবাহিত হচ্ছে। এতে রাস্তা নষ্ট হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার।

সুজন নামে এক অটোচালক বলেন, সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে। তার ওপর পানি জমে থাকায় গাড়ি চালাতে সমস্যা হয়। বিশেষ করে রাতে এসব গর্ত সহজে দেখা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

বাদশাহ নামে এক পথচারী বলেন, মিলের পানি নিয়মিত সড়কের ওপর দিয়ে যায়। এতে রাস্তা নষ্ট হয়ে গেছে। প্রতিদিন মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত এর স্থায়ী সমাধান দরকার।

এ বিষয়ে সেলিম রেজা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইমরান হোসেন বলেন, মিলের পানি নিষ্কাশনের ড্রেন অন্যদিকে নেওয়ার ব্যবস্থা করা হবে। এতে ভবিষ্যতে সড়কের ওপর পানি পড়ার সমস্যা কমবে বলে আশা করছেন তারা।

See also  পানি সম্পর্কিত কুরআনের আয়াত

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, সরকারি সড়ক নষ্ট করলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না।

সড়কের ওপর যাতে কোনোভাবেই জুট মিলের নোংরা পানি প্রবাহিত না হয়, সে জন্য দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পাহাড় ধসে প্রাণ গেল বরুড়ার ফাহাদের, লাশের অপেক্ষায় স্বজনরা

১

আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের হাতাহাতি

২

২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৩

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

৪

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৫

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

৬

সংকটে শিক্ষার্থীদের আস্থার প্রতীক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

৭

হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ ফেরত আনছে বিএনপি: হাসনাত

৮

পল্টনে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের ম রদেহ

৯

বেকারত্ব কমাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা জরুরি: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

১০

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ করতে দুদকের আবেদন

১১

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

১২

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

১৩

তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

১৪

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৫

নীলফামারীতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

১৬

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

১৭

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিতে এলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর

১৮

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৯

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০