২৯ এপ্রিল ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

স্পোর্টস রিপোর্টার:

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি সমালোচনা করেছেন সাকিব আল হাসান। তার মতে, সেই সময়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।

ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে তিনি ভুল হিসেবে দেখছেন।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা ভুল ছিল বলে আমি মনে করি।’

তার মতে, এমন বৈশ্বিক আসরে না খেলা শুধু দলের জন্যই নয়, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও বড় হতাশার বিষয়।

ক্রিকেট যে দেশের মানুষের আবেগের জায়গা, সেখানে বিশ্বকাপ মিস করা বড় ক্ষতি বলেই মনে করেন তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি।

বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপে আমাদের দেশের খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’
এদিকে বর্তমান দল নিয়ে আশাবাদও প্রকাশ করেছেন সাকিব। তার মতে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এখনকার দলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে।

সাকিব বলেন, ‘আমি মনে করি দল এই মুহূর্তে সত্যিই ভালো খেলছে। তারা কেবলই নিউজিল্যান্ডকে হারাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। তারা ভালো দল। আগে ব্যক্তিগতভাবে কেউ ভালো পারফর্ম করত, এখন পুরো দল পারফর্ম করে। আমার মতে, সামনে এগিয়ে যাওয়ার জন্য এটাই সেরা উপায়। আমি কারও নাম বলতে চাই না, কিন্তু বেশিরভাগ খেলোয়াড় সম্ভাবনাময়। নতুন প্রজন্ম তো আসছেই, অভিজ্ঞরাও আছে। আমি মনে করি আমাদের ভালো ভবিষ্যৎ আছে।

Facebook Comments Box
See also  মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিমের বয়স ‘তেরো’ সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রে ফতার ৪৭৭

মুষলধারে বৃষ্টিতে দক্ষিণ সিটিতে জলাবদ্ধতা, মাঠে ইমার্জেন্সি টিম

মাদকের টাকা জোগাড়ে ২০ মাসের মেয়েকে বিক্রির চেষ্টা

১০

ধনী আইনজীবী হওয়ার শর্টকাট থাকলেও ভালো হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী

১১

ইসরায়েলকে ৪০ হাজার বো মা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

১২

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য

১৩

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

‘সরকার যদি নিজের কর্মকাণ্ডের ভারেই একদিন পইড়া যায়, বিশ্বাস করবেন না?’

১৫

‘এই লং মার্চ কোনো দলের নয়, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লং মার্চ’

১৬

প্রশাসনের একাংশ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে: নয়ন

১৭

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ সৃষ্টি, দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক

১৯

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার

২০