৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন

জামালপুর প্রতিনিধি    
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ সদর আসনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আমার বিশ্বাস যে বিএনপি জনগণের জন্য এত সংগ্রাম করেছে। যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির স্বপ্ন নিয়ে জীবনকে উৎসর্গ করেছেন। যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসিত জীবনে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারের পতনকে নিশ্চিত করেছেন। যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে।
যে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল জুলুম মোকাবেলা করে জনগণের মুক্তির সংগ্রাম করেছে। আমার বিশ্বাস আজ বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে বিএনপি, এটি এখন রাজনীতির বাস্তবতা।
বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় বিএনপির প্রতিদ্বন্দী সমপর্যায়ের কোন রাজনৈতিক প্রতিপক্ষ নাই। বিএনপি একক জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
আমি মনে প্রাণে বিশ্বাস করি এই নির্বাচনে বিএনপির সেই অবদান এবং বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক আপোষহীন নেতৃত্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। রবিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে গণমিছিল পূর্ব নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এই জামালপুরের উন্নয়নে কাজ করার জন্য।
জামালপুরের উন্নয়নে কাজ করার স্বপ্ন নিয়ে রাজনীতির ময়দানে সবসময় আপনাদের পাশে থেকেছি। আমি গত ৩০ বছরের জীবনে আমার জীবনের অনেক চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে এই জামালপুরের প্রতিটি জনপদে আপনাদের সাথে সরব উপস্থিত থাকার আন্তরিক চেষ্টা করেছি। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ধর্মীয় অঙ্গন, সামাজিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গনসহ প্রতিটি অঙ্গনে আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করার চেষ্টা করেছি।
আমি সেই স্বপ্ন নিয়েই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারী ঐতিহাসিক আমাদের কাঙ্খিত নির্বাচন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার জন্য সবাইকে আহবান জানাই।
রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি প্রার্থীর পক্ষে সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। গণমিছিলপূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে ফৌজদারী মোড় থেকে একটি গণমিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়িয়া বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের ঢল নামে।
Facebook Comments Box
See also  লালমাইয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র বাস্তবায়নে প্রশিক্ষণ

তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ-গোলাম আযমের ছবি পদদলিত করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীরের অঙ্গীকার ও পুতিনের ‘পবিত্র যুদ্ধে’ সমর্থন দিলেন কিম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়নে আমরাই সফল হবো: ছাত্রদল সভাপতি

বিশেষায়িত শিশুদের স্কুল পরিদর্শনে জুবাইদা রহমান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জন্য আসিফ নজরুল ‘দায়ী’

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য নিরপেক্ষভাবে কাজের শপথ নিয়েছি: রাষ্ট্রপতি

চৌদ্দগ্রামে বিপুল পরিমান মাদক উদ্ধার, আটক ১৬

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

১০

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্যারাগন ফার্মের বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ,স্থায়ী সমাধানের দাবি কৃষকদের

১২

উখিয়ায় সিআর ও নিয়মিত মামলার দুই আসামিসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ

১৩

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

১৪

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

১৫

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

১৬

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

১৭

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

১৮

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

১৯

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

২০