২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৬

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বায়েজিদ থেকে অক্সিজেনগামী সড়কের বজল সওদাগর মার্কেটের ইমাম ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতাররা সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতাররা হলেন- রাব্বি হোসেন ওরফে আদি (২৩), মো. আব্দুর নুর ওরফে আব্দুল্লাহ (৩৭), মো. জাহিদুল ইসলাম রিফাত ওরফে রিফাত ইয়াছিন (২২), মো. সাব্বির হোসেন (৩০), জহিরুল ইসলাম জহির (৩১) ও পারভেজ (২৯)।

পুলিশ জানায়, শনিবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রথমে রাব্বি, আব্দুর নুর, জাহিদুল ও সাব্বিরকে গ্রেফতার করে। পরে মিছিলে অংশ নিয়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম জহির এবং মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পারভেজকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্যমতে, রাব্বি হোসেন বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, আব্দুর নুর সীতাকুণ্ডের ছিন্নমূল ২ নম্বর সমাজ ছাত্রলীগের সহ-সভাপতি, জাহিদুল ইসলাম রিফাত বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং সাব্বির হোসেন বায়েজিদ বোস্তামী থানার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিরা তাদের সহযোগী পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নিয়ে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারের উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিলেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিলেন।

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। মামলাটি নম্বর-২৪। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

See also  রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত

পুলিশ জানায়, গ্রেফতারদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় আরও কয়েকজন পলাতক ও অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল আজ

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন

গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ

‘শুধু কীটনাশক ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’, কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান

সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

দেবিদ্বারে যুবকের ধারালো অস্ত্রের হামলায় মা ও ভাতিজি নিহত, ভাবী গুরুতর আহত

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শাহীন

১০

২৪ এর গণহত্যাকারী সরকার টালবাহানা করলে রাজপথ উত্তপ্ত হবে

১১

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১২

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪০৩

১৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ স্বাস্থ্যসেবার অন্যতম বাতিঘর: চসিক মেয়র

১৪

করোনায় সহায়তার নামে এনআইডি-ছবি সংগ্রহ, পরে শতকোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ

১৫

বায়েজিদে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ৬

১৬

বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত টাকা?

১৭

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

১৮

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও মিয়ামির হতাশাজনক ড্র

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃ ত্যু

২০