ডেস্ক নিউজ
বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে পেট্রোল, ডিজেল, কেরোসিন ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ঠিক এই দিনই বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।
বিশ্লেষকদের মতে, সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বাজারে দামের ওপর চাপ তৈরি হয়েছে। সম্প্রতি সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বেড়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১ দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ১৫ ডলারে নেমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবর সরবরাহের দাম কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪৬ ডলারে।
মন্তব্য করুন