২৪ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের চৌওড়ী এলাকায় মোবারক হোসেন (৮০) নামে এক বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে চৌওড়ী শহীদ স্মৃতি ক্যাডেট একাডেমির পাশের একটি বাগান থেকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে এলাকায় লোকজন জড়ো হয়।

নিহত মোবারক হোসেন দীর্ঘদিন ধরে বরুড়া বাজারের এমএস ফার্মেসির সামনে বসে লুঙ্গি সেলাইয়ের কাজ করতেন। তিনি বরুড়া বাজারের একজন পরিচিত মুখ ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি ছুরি ও কীটনাশকের একটি বোতল উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি কাজী নাজমুল হক বলেন, “মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্কের কিছুটা অবনতি ছিল। তবে এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কি না তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
See also  কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

১

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৪

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৫

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৬

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৭

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

৮

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

৯

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১০

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১১

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১২

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৩

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৪

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৫

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৬

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৭

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

১৮

চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী

১৯

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

২০