১৩ মে ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে উপজেলা ও পৌর যুবদলের আনন্দ মিছিল

ওমর ফারুক, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন এবং লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে পথসভা সফল করার লক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বুধবার বিকেলে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি লাকসাম উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো লাকসামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু।
পৌর যুবদলের সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাঠওয়ারী ও মাঈন উদ্দিন শরীফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছফিউল্লাহ ও সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফাহাদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা পথসভা সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Facebook Comments Box
See also  পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১০

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১১

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১২

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৩

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৪

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৫

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৭

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৮

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৯

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

২০