৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারের নিকট কুমিল্লা সুজনের ২৭দফা দাবি

রবিউল বাশার খান 
কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া সড়ককে চার লেনে উন্নীত করন সহ ২৭ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা ও মহানগর কমিটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) নগরীর রাজগঞ্জে ক্যাপসিকাম রেস্টুরেন্ট  মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, লিখিত বক্তব্য পাঠ করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু। দাবীতে তারা জানান, দ্রুত তম সময়ের মধ্যে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা। কুমিল্লা বিমানবন্দর চালু করা। ঢাকা কুমিল্লা সরাসরি রেল যোগাযোগ স্থাপন করা। কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ফোরলেন উন্নত করা। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বাকি অংশ দ্রুততম সময়ের মধ্যে ফোরলেনের কাজ সম্পূর্ন করা। গোমতী নদীর নাব্যতা ফিরিয়ে আনা, গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, গোমতী নদীর পাড় দখল উদ্ধার করে নদীর দুই ধারে মজবুত ও টেকসই বাঁধ নির্মাণ করে পর্যটন স্থানে রুপান্তরিত করা। জেলার সকল খাল, নদী দখল উচ্ছেদ করা ও জলাবদ্ধতা নিরসনে সেগুলো পুনখনন করে দুই পাশে বনায়ন ও ওয়াকওয়ে তৈরি করা। সকল সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত করা।মহাসড়কের গড়ে উঠা বাজার সমূহকে মহাসড়ক থেকে স্থানান্তর করা। মহানগর সহ পুরো জেলা শহর ও উপজেলার ফুটপাত দখল মুক্ত করে যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।সীমান্ত এলাকার চোরাকারবারি ও মাদক বন্ধ করা। কিশোর গ্যাং সমূলে উৎপাটন করা সকলের নিরাপদ চলাফেরার নিশ্চিতকরণে উদ্যোগ গ্রহণ। শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা। লালমাই পাহাড় অঞ্চলে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র স্থাপন করা।কর্মসংস্থান সৃষ্টির জন্য কুমিল্লা দৌলতপুর চিশতিয়া টেক্সটাইলস মেইল ও রাণীর বাজার এলাকার কুমিল্লা কো-অপারেটিভ কারখানা পুনরায় চালুকরণ।  কুমিল্লা চান্দিনা উপজেলায় খাদিশিল্প অঞ্চল গড়ে তোলা। কুমিল্লায় কৃষি জমি, জলাশয় ভরাট ও পাহাড় কেটে বসতি নির্মান ও অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ বন্ধ করন। দাউদকান্দি থেকে কটক বাজার পর্যন্ত গোমতী নদী মাষ্টার ড্রেজিং করা এবং কটক বাজার স্থল-বন্দর আধুনিকায়ন করার উদ্যোগ গ্রহণ করতে হবে। যেন কর্মসংস্থান ও রাজস্ব আয় বৃদ্ধি পায়। কুমিল্লা ইপিজেড, কুমিল্লা মেডিকেল কলেজ ও সিটি করপোরেশন এর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও বিদ্যুৎ উৎপাদন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা
কুমিল্লা সার্ভে ইন্সটিটিউট আধুনিকায়ন ও কলেজে উন্নীতকরণ।  বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কারিগরী শিক্ষার সম্প্রসারণ। জাঙ্গালিয়া মৎস-বীজ উৎপাদন কেন্দ্র/খামার আধুনিকায়ন।  কুমিল্লায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরী করা। গ্যাস সংকটে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা। মহানগর সহ পুরো জেলায় অটো রিকসা, মিশুক, ব্যাটারী চালিত রিকসা, সি এন জি চলাচলের শৃংখলা ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহন করা।পুরাতন গোমতী নদী দখলমুক্ত করে হাতিরঝিলের মতোকরে সৌন্দর্য বর্ধন ও ওয়ার্ক ওয়ে নির্মান করা। কুমিল্লা ব্রাহ্মবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ফোরলেনে উন্নত করনের দাবি  জানান।
Facebook Comments Box
See also  চাল-সার সব গোলাপের পেটে, দেখেও চুপ প্রশাসন!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

কুমিল্লায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগতম ও শুভেচ্ছা জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু

১১

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে ‘পরম স্নেহে’ কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কুমিল্লাকে বিভাগ ও কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা হবে- প্রধানমন্ত্রী

১৩

জামালপুর সদরে প্রায় ‌দেড় শতাধিক ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপি গ্রুপের মতবিনিময় সভা 

১৪

একবছরে ৫০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে : লাকসামে প্রধানমন্ত্রী

১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করিম

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে নির্যাতনের অভিযোগ

১৮

বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

১৯

বেনাপোলে ধান্যখোলা এলাকায় বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক-২

২০