২৭ অগাস্ট ২০২৬, ৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে  দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সুমেরা কনভেনশন হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।

এ ছাড়া কুমিল্লা উত্তর জেলা বিএনপির আওতাধীন চান্দিনা, দেবিদ্বার, মুরাদনগর, হোমনা, মেঘনা, তিতাস ও দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে দাউদকান্দির গৌরীপুর এলাকায় সকাল থেকে র‍্যালি ও সমাবেশ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা এবং এর আওতাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে।

প্রস্তুতি সভায় দেবিদ্বার উপজেলার বিএনপি নেতা ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সহায়তায় একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, শহীদ পরিবারের সদস্যদের মধ্য থেকে সাতজনকে বিনামূল্যে বেলারুশে পাঠানো হবে এবং সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে র‍্যালি ও সমাবেশ সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আগামী ১ সেপ্টেম্বর সকাল থেকে দাউদকান্দির গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

Facebook Comments Box
See also  সঙ্গবদ্ধ প্রতারক চক্রের শিকার প্রবাসীরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০