২৯ জুলাই ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুরে বসতঘরে ডুকে ৯ ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮শে জুলাই) সকালে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী হালিমা আক্তার।

এর আগে গত ১৮ই জুলাই পরিবারটির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ঐ ঘটনায় লক্ষীপুর গ্রামের ৪ জনকে বিবাদী করে চৌদ্দগ্রাম থানায় আরেকটি লিখিত অভিযোগ দায়ের হয়।

লিখিত অভিযোগে হালিমা আক্তার জানান, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন বেডরুমের পাশের রুমের সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এসময় রুমের আলমিরার ড্রয়ারগুলো খোলা দেখেন। চোরচক্র আলমিরায় থাকা ৯ ভরি স্বর্ণ, মূল্যবান কাপড় চোপড়, ১টি স্যামসাং এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়।

তিনি আরও জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার পরে ছাদের দরজার হুক ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে। চৌদ্দগ্রাম থানার এস আই আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত স্বাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি'র ঈদ উপহার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকছগাছা বিশ্ব বাঘ দিবস পালিত

চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষীপুর গ্রামে প্রবাসীর ঘরের ৯ ভরি স্বর্ণসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট

সৌদি আরবে সংবর্ধনা পেলো জামায়াত নেতা বেলাল হোসাইন ও মনির হোসাইন

বরুড়ার আড্ডায় মাদ্রাসা ছাত্র বলাৎকার: শিক্ষক আতিকুর রহমান আটক

আজ বিশ্ব বাঘ দিবস, পাইকগাছায় পালিত

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

১০

ভবের বাজার

১১

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

১২

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

১৩

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

১৫

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১৬

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১৭

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৯

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

২০