১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অপহরণের ৩ ঘণ্টায় ২১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২

ডেস্ক নিউজ

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অপহরণের কয়েক ঘণ্টার মধ্যে এক বছর ৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি- ৭)। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত ১৫ বছর বয়সী এক শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া শিশু সাবিহা নূর (১ বছর ৯ মাস) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের মো. বোরকান উদ্দিন টিটুর মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করেন।

এসআরবি- ৭ জানায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মদিনা ভাতঘরের পেছনে নিজেদের বাসা থেকে কৌশলে শিশুটিকে নিয়ে যায় ১৫ বছর বয়সী এক কিশোর। পরে তাকে তার মামা-মামির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

ঘটনার পর শিশুটির বড় চাচা বাদী হয়ে চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা করেন। মামলাটি ১৮ সেপ্টেম্বর নথিভুক্ত করা হয়।

এসআরবি জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে নগরের লালখান বাজার এলাকা থেকে ১৫ বছর বয়সী ওই কিশোরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে শিশু সাবিহা নূরকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে কিশোর র‌্যাবকে জানায়, তার মামি দিল আরা বেগম ও মামা মোজাম্মেল হোসেনের কাছ থেকে টাকা নিয়ে শিশুটিকে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অপহরণ করেছিল সে।

কমপ্লেক্সের সামনে থেকে মোজাম্মেল হোসেন (৪১) এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে দিল আরা বেগমকে (৪০) আটক করে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটিকে হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
See also  ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা বাংলাদেশের সব মুসলমানের অর্জন’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

“শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”-মোবাশ্বের আলম ভূঁইয়া

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১০

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ ত্যু

১১

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১২

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

১৩

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

১৪

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

১৫

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

১৭

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

১৮

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৯

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

২০