৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে ছেলেকে সম্পত্তি লিখে না দেয়ায় মা’কে পিটিয়ে আহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্পত্তি লিখে না দেয়ায় মা’কে পিটিয়ে আহত করেছে তার ছেলে শামীম মিয়া। এ ঘটনায় আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হবিবর রহমান তার স্ত্রী কবিতা বেগমের নামে কিছু জমি লিখে দেন। মায়ের নামে জমি লিখে দেয়ার পর থেকে হবিবরের ছেলে শামীম মিয়া তার বাবা-মায়ের সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করাসহ ওই জমি তার নামে লিখে দেয়ার জন্য মা’কে চাপ প্রয়োগসহ নানা ধরণের হুমকি-ধামকি দেন।

কিন্তু কবিতা বেগম তার ছেলের নামে জমি লিখে দিতে রাজি হচ্ছিল না। এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিবর তার স্ত্রীসহ স্থানীয় নেপার বাজারে খরচ করতে গেলে শামীম তাদের পথরোধ করে তার বাবা-মাকে বেদম মারপিট করে। এ সময় তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় কবিতাকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন কবিতা বেগম বলেন, আমার নামে থাকা সম্পত্তি লিখে না দেওয়ায় এর আগেও শামীম বেশ কয়েকবার আমাকে মারপিট করার পরেও আমি ছেলের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করিনি। কিন্তু এবার নিরুপায় হয়ে শামীমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
See also  গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে: মির্জা ফখরুল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওরকোটে সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

চার প্রাণের বিদায়ে কাঁদছে বিরামপুর—একসাথে জানাজায় আবেগঘন দৃশ্য

শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা

কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত

মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল

দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য: প্রধানমন্ত্রী

বর্ষ বরণ ১৪৩৩ উপলক্ষে লালমাই রোটারী ক্লাবের উদ্যোগে নানাহ আয়োজন

ফুল বিঝু উৎসবে মেতেছেন কুমিল্লায় অবস্থানরত আদিবাসী সম্প্রদায়

দাউদকান্দিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালন

ঠাকুরগাঁওয়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠলো শহর শোভাযাত্রা, প্রভাতী সুর ও সাংস্কৃতিক আয়োজনে আনন্দের মহোৎসব

১০

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

১১

জীবিকার পথে বেরিয়ে আর ফেরা হলো না — সাতটি পরিবারের স্বপ্ন ভেঙে শোকে স্তব্ধ পুরো গ্রাম

১২

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তার হাত বাড়াল বিরামপুর উপজেলা প্রশাসন

১৩

চৌদ্দগ্রাম মডেল থানার বিদায়ী ওসি কাওসারকে সংবর্ধনা

১৪

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় এনসিপি নেতা মেহেদী হাসান তানজিম কারাগারে

১৫

অর্থ আত্মসাত মামলায় ওয়ারেন্টভুক্ত ইউসিএল গ্রুপের এমডি জহির গ্রেফতার

১৬

চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুল ছাত্র নিহত, আহত ১

১৭

চৌদ্দগ্রাম থানার নতুন ওসি মুহাম্মদ আরিফ হোসাইন

১৮

যৌতুক মামলায় পাথরঘাটার প্রধান শিক্ষক কারাগারে, দুর্নীতির অভিযোগে তোলপাড়

১৯

নিয়োগ আছে, কর্মকর্তা নেই: রাঙ্গাবালী হিসাবরক্ষন অফিসে মিললো অনুপস্থিতির চিত্র

২০