৬ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের বিয়ের ৫ মাস পর গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের সম্পর্কে বিয়ের ৫ মাসের মাথায় মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

নিহত মিতু আক্তার মুরাদনগর উপজেলার গোয়াশাল গ্রামের কবির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সমেশপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।

চৌদ্দগ্রাম থানার এসআই লিটন চাকমা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাড়া বাসার দরজা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

নিহতের ভাই নিহাদ জানান, স্থানীয় একটি বিস্কুট কারখানায় কাজের সুবাদে পরিবার নিয়ে তারা দীর্ঘদিন চৌদ্দগ্রামের সামুকসার এলাকায় বসবাস করতেন। সেখানে থাকাকালীন স্থানীয় আনোয়ারের সঙ্গে মিতুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। বিয়ের পর বোন জামাইয়ের পরিবারের সঙ্গে তাদের মনোমালিন্য হলে গত জুন মাসে তারা মুরাদনগরে চলে যান। সোমবার দুপুরে বোনের মৃত্যুর খবর পান তিনি।

বাড়ির মালিক সামুকসার গ্রামের নজির আহম্মেদ বলেন, “আনোয়ার তার স্ত্রীকে নিয়ে গত মাসে আমার বাসায় ভাড়া ওঠে। রাতে নাইট ডিউটি করে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। সকাল সাড়ে আটার দিকে আনোয়ার এসে ডাকাডাকি করে বলে তার স্ত্রী দরজা খুলছে না। পরে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মেঝেতে পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।”

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক স্বামী আনোয়ার হোসেনকে আটকের চেষ্টা চলছে।”

Facebook Comments Box
See also  আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা!

কুমিল্লায় অপ্রতিম হত্যা: আইফোন ছিনিয়ে নিতেই পিটিয়ে হত্যার দাবি পুলিশের – আটক ৪

৮ বছর পর জিম্বাবুয়ে ওয়ানডে দলে ৪০ বছর বয়সী ক্রেমার

নিজের ফাঁদেই আটকে ভারত, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মেলানো ভুল: শেখর গুপ্ত

রিয়াদের বিমানবন্দরে হা মলা, দায় স্বীকার হুতিদের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয়

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাত্র ৩১ মিলিমিটার বৃষ্টিতেই ডুবু ডুবু ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

১০

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

১১

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১২

লাকসামে যুবদলের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১৩

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

১৪

ককটেল বিস্ফোরণে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, বলছে ডিবি

১৫

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভা, বিভিন্ন বিষয়ে আলোচনা

১৭

শেফালির সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে পাহাড়সম টার্গেট

১৮

মস্কোতে ইউক্রেনের ‘বড় ধরনের’ ড্রোন হামলা, নিহত ২

১৯

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০