২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২, বিদেশি পিস্তল উদ্ধার

মাহফুজ বাবু, কুমিল্লা

কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দৌলতপুর এলাকার হুমায়ুনের ছেলে ও নগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মনজুরুল ইসলাম (৩০) এবং গোবিন্দপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ছামির ইসলাম (২০)।

এসআরবি-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রোববার এসআরবি-১১ এর পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মনজুরুল ইসলাম এর আগে দুটি মামলার আসামি ছিলেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
See also  কুমিল্লায় মাদক ও স্মার্টফোন আসক্তিকে 'লাল কার্ড': বরুড়ায় শিক্ষার্থীদের শপথ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০