২২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা

ডেস্ক নিউজ

আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এরই অংশ হিসেবে আহতদের দেখতে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দুই মন্ত্রী।

পরিদর্শনকালে সরকারের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার এবং চিকিৎসাধীন গুরুতর আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে নগদ জরুরি অর্থ সহায়তা দেন তারা।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড চত্বরে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার রয়েছে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এটি প্রাথমিক সহায়তা মাত্র। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোকে অতিরিক্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে আমরা হাসপাতালে এসেছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আপনাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, সরকার এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে দুই মন্ত্রীর সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট হাসপাতালসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  রাত ১টার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আ ত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

‘গলার কাঁটা’ হলেও নাফ নদীর পোল্ডার প্রকল্প শেষ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন

রিজভীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ‘দায়িত্বজ্ঞানহীন’ বললো জামায়াত

বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে নিহত-আহত ৭০টি পরিবারকে ফ্ল্যাট বরাদ্দ

সরকারি হাসপাতালের সামনে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

জনগুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ

১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

১০

হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ

১১

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১২

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

১৩

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

১৪

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

১৫

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

১৬

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

১৭

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

১৮

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

১৯

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

২০