৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ ইরানি ট্যাংকারে মার্কিন বোমাবর্ষণ, জর্ডানে পাল্টা হামলা ইরানের

ডেস্ক নিউজ

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। দুই দিনে মার্কিন যুদ্ধজাহাজে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ‘সেন্টকম’ এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগরে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১ ও এম/টি রিয়েস্কো এবং খারগ দ্বীপের কাছে এম/টি দরিয়া নামের পাঁচটি ইরানি তেলের ট্যাংকার ধ্বংস করা হয়েছে। আঘাত হানার আগে চালকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ সহ ওই অঞ্চলে মোট ২টি মার্কিন নৌজাহাজ এবং ৮টি ট্যাংকারে হামলায় ব্যাপক ক্ষতির দাবি করেছে আইআরজিসি।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, তারা ইরানের ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি সফলভাবে ধ্বংস করেছে এবং দুটি জনহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন পিছু হটবে না এবং মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাব হিসেবে ইরান আরও ট্যাংকার হারাবে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আলী আবদুল্লাহি আগেই মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিলেন। ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে ঘটা এই গোলাগুলির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে।

Facebook Comments Box
See also  নেপালে বন্যার পর সুড়ঙ্গে ৯ শতাধিক শ্রমিক আটকা পড়ার শঙ্কা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০