ডেস্ক নিউজ
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ১১৩ জন এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি সন্দেহজনক ১ হাজার ১৫৭ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে দুজন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
এনিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক ৯৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ১০১ জনসহ মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৫১ জন। আর হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।
হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যায় ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এরপর চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১৬৪ জন এবং বরিশালে ২৪৮ জনের হামের উপসর্গ পাওয়া গেছে।
মন্তব্য করুন