১৪ অক্টোবর ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজের দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

ডেস্ক নিউজ

হরমুজ প্রণালির দিকে এগিয়ে এলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির জ্যেষ্ঠ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই এ হুমকি দেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে আলী আজমাই বলেন, ‘আমরা অপেক্ষা করছি, মার্কিন যুদ্ধজাহাজগুলো হরমুজ প্রণালির প্রবেশমুখের দিকে এগিয়ে আসুক, যাতে আমরা সেগুলো ডুবিয়ে দিতে পারি।’ এ ধরনের সংঘাতের জন্য ইরানি বাহিনী সময় গুনছে বলেও মন্তব্য করেন তিনি।

আজমাই দাবি করেন, নিজেদের ঝুঁকির কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের কাছে আসার সাহস করছে না। তিনি বলেন, ১৩ বিলিয়ন বা ১ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের একটি মার্কিন বিমানবাহী রণতরি হরমুজ প্রণালি থেকে ৭০০ কিলোমিটার বা প্রায় ৪৩৫ মাইল দূরে সরে গেছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দেখতে চায় হরমুজ প্রণালি খোলা নাকি বন্ধ, তাহলে তাদের মাঠে আসতে হবে এবং দেখতে হবে, এর নিয়ন্ত্রণ কার হাতে।’ইরানি বাহিনীর হাতে ‘নিয়ম লঙ্ঘনকারী’ দুটি জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনার তথ্য রয়েছে বলেও জানান আজমাই। তার অভিযোগ, এসব ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক অংশীদাররা সংবাদমাধ্যমে তথ্য প্রকাশে বাধা দিচ্ছে।

আলী আজমাইয়ের দাবি, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর আইআরজিসির নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, ওমান উপসাগরের নিয়ন্ত্রণে রয়েছে ইরানের নিয়মিত নৌবাহিনী।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে আইআরজিসি ‘স্মার্ট নিয়ন্ত্রণ’ ব্যবস্থা পরিচালনা করছে। এর আওতায় ইরানে যাতায়াতকারী জাহাজগুলোকে ইরানের জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে ইরানি বাহিনী আরও ভালোভাবে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বিরোধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

See also  আসছে ‌‘ফ্যামিলি কার্ড’, প্রথমেই কারা পাচ্ছেন?

তেহরানের দাবি, প্রণালির ইরানি জলসীমা দিয়ে চলাচলের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। ইরান যেসব পথকে অননুমোদিত বলে বিবেচনা করে, সেগুলো ব্যবহার না করার জন্য জাহাজগুলোকে সতর্কও করেছে দেশটি। অন্যদিকে, ওয়াশিংটন এই জলপথে অবাধ নৌচলাচলের অধিকারের ওপর জোর দিয়ে আসছে। প্রণালির আশপাশে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলার ঘটনাও সামুদ্রিক উত্তেজনা বাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে মনিরুল হক চৌধুরী এমপিকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

১

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৩

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৬

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৭

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৮

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৯

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

১০

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১১

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১২

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৫

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২০