২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক নিউজ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের শক্তিশালী ঝড়ের কবলে পড়েছেন কয়েক কোটি মানুষ। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ দুটি অঙ্গরাজ্যের কয়েকটি উপকূলীয় এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। বাতিল করা হচ্ছে বিভিন্ন স্টেডিয়াম ও খোলা মাঠের আয়োজনও। এমন কি বোস্টনে সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্টও বাতিল করা হয়েছে।

ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘নরইস্টার’। এই ঝড়ের কারণে গতকাল শনিবার নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় ‘বিপজ্জনক বন্যা পরিস্থিতি, প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত’-এর পূর্বাভাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে এক লাখের বেশি বাড়িঘর।

এদিকে ঝড়ের কারণে বাতিল হয়েছে এক হাজারেরও বেশি ফ্লাইট। ফ্লাইটআওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরও ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানযাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাসে জানিয়ছে এনডব্লিউএস। শনিবার নিউ জার্সির উপকূলীয় সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়ে।

এনডব্লিউএস তাদের সতর্কবার্তায় বলেছে, সমুদ্রতীরের কাছাকাছি নিচু এলাকাগুলোর বাসিন্দাদের দ্রুত সতর্ক অবস্থান নিতে হবে। এসব এলাকা প্লাবিত হতে পারে এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিউইয়র্কে পুরো সপ্তাহান্তে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।

See also  সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় নগরবাসীকে বলেন, খুব প্রয়োজন না হলে ভ্রমণ করবেন না। বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালাবেন না বা হেঁটে যাবেন না।

অন্যদিকে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল এক বিবৃতিতে ঝড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

ঝড়ের প্রভাব পড়েছে ক্রীড়া আয়োজনেও। বোস্টন এলাকার বেসবল দল রেড সক্সের শিকাগো কাবসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি শনিবার হওয়ার কথা ছিল। সেটি রোববার বিকেলে ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। পেশাদার ফুটবলের দল রেড বুল নিউইয়র্ক ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার ম্যাচও বাতিল করা হয়েছে।

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে হওয়ার কথা থাকা গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালও বাতিল হয়েছে। সেখানে প্রধান শিল্পী হিসেবে লরিন হিল, ওয়াইক্লেফ জ্যাঁ ও জন লিজেন্ডের পরিবেশনা করার কথা ছিল।

বোস্টন এলাকার জিলেট স্টেডিয়ামে এড শিরানের কনসার্টটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক ভেন্যু কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

১

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

২

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৪

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৬

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

৭

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

৮

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

৯

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১০

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১১

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১২

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৩

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৪

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

১৫

স্বৈরাচারের দোসরদের আশকারা দিয়ে সক্রিয় করছে জামায়াত-এনসিপি

১৬

নির্বাচনের আগে ৬৭ বার বিএনপির মৃত্যু হয়েছে: ফাহাম আবদুস সালাম

১৭

মারামারি করে নয়, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি

১৮

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত, পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

১৯

রাজের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত ‘ভুল’ ছিল না: পরীমণি

২০