ডেস্ক নিউজ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে একেজন নিহত ও মো.জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে জব্দ ককটেল সদৃশ বস্তুগুলোকে ডিফিউজ (নিষ্ক্রিয়) করা হয়েছে বলে জানা গেছে।
আহসান উদ্দিন সামি বলেন, যাত্রাবাড়ী থানাধীন ধলপুরের বাদল সরদার গলিতে গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেল, চাপাতি, সুইস গিয়ার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ এলাকার দক্ষিণপার গেন্ডারিয়া খেজুরবাগ ও ডেমরা থানাধীন পাড়া ডগাইর বায়তুল মুকাদ্দাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এজাহারনামীয় আসামি গ্রেফতার ও আলামত জব্দের উদ্দেশে যাত্রাবাড়ী থানার একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জের গেন্ডারিয়া খেজুরবাগ এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ প্রকাশ ওরফে কাইল্লা রিয়াজকে (৩৯) গ্রেফতার করে। এ সময় তার দেওয়া তথ্যে, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি চাপাতি, দুটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারের দেওয়া তথ্যে ডেমরা থানাধীন পাড়া ডগাইর এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে আসামি কামরুল ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাহদের হেফাজত থেকে চারটি চাপাতি, ছয়টি ককটেল, দুটি সুইচ গিয়ার, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
এর আগে, এ ঘটনায় জড়িত আসামি ডোবা মিঠুকে গ্রেফতার করা হয় জানিয়ে তিনি বলেন, বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে জব্দ ককটেল সদৃশ বস্তুগুলোকে ডিফিউজ করা হয়েছে এবং আলামত সংরক্ষণ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
মন্তব্য করুন