১৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ডেস্ক নিউজ

পবিত্র মক্কা নগরীর দক্ষিণে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। এ ধরনের হামলার নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‌‘পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যে কোনো প্রকার হামলা চালানো হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।’

এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ড্রোনটি শনাক্ত করে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, ড্রোনটি মক্কার নির্ধারিত সীমার আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, মক্কাকে নিশানা করে হুথিদের এটি দ্বিতীয় হামলার চেষ্টা। এর আগে ২০১৭ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকেও মক্কায় হামলার চেষ্টা বলে উল্লেখ করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে, মক্কাকে নিশানা করে হামলার অভিযোগ অস্বীকার করে হুথিরা। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদির দাবিটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এর আগেও সৌদি আরব একই ধরনের অভিযোগ করেছিল।

Facebook Comments Box
See also  বিএনপিকে ভোট দিলে ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে- কর্ণেল অলি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’, উদ্বোধন বৃহস্পতিবার

ট্যুরিস্ট পুলিশের সাবেক পুলিশ সুপার আপেল মাহমুদ বরখাস্ত

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেফতার ১২

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ৫ দিন পর ওসি ক্লোজড

দোকান নেই তবুও এমএফএস অ্যাকাউন্ট, অনলাইন জুয়ার টাকা লেনদেন

ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ যুক্তরাষ্ট্রের

ব্রিকস সম্মেলনে না গিয়ে তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন: রিজভী

এসআরবি গঠনের গেজেট প্রকাশ

বৃষ্টি হলেও অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সপ্তাহের শেষে সাগরে লঘুচাপ

মুরাদনগরে চাঞ্চল্যকর জোড়া খু ন ২০ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ ৩ আসামি গ্রেফতার

১০

শার্শা থানা পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

১১

দিলকুশায় গ্রাহক ফোরাম, শাপলা চত্বর ঘুরে প্রেস ক্লাবে চাকরিচ্যুতরা

১২

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

১৩

গাজায় ভবন ধসে ৫০ শিশুসহ আটকা অন্তত ১০০ ফিলিস্তিনি

১৪

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃ ত্যু

১৫

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

১৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস

১৭

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৮

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

১৯

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

২০