৪ অক্টোবর ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

ঢাকা মহানগরের যানজট নিরসনে প্রস্তাবিত ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে বলেন।

প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, চার মামলায় আসামি দুই হাজার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ১

১

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

২

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

৩

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

৪

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

৫

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

৬

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

৭

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

৮

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

৯

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

১০

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

১১

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

১৪

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১৫

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১৬

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৭

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

১৮

বিএনপি-জামায়াতকে সহিংসতা বন্ধের আহ্বান টিআইবির

১৯

বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা: হাইকমিশনার

২০