১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও প্রোফাইল ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব মো. পলাশ বিন আশরাফী।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের ক্যাফে ডিলাইট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পলাশ বিন আশরাফী বলেন, আগামী বিরামপুর পৌরসভা মেয়র নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আগ্রহী এবং এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এরই মধ্যে তাকে সামাজিক, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ফেসবুকের বিভিন্ন আইডি ও প্রোফাইল থেকে ধারাবাহিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তার সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করার পাশাপাশি তার সামাজিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর বিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান পলাশ বিন আশরাফী। জিডিতে তিনি কয়েকটি ফেসবুক আইডি ও প্রোফাইলের নাম উল্লেখ করেছেন এবং সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংরক্ষণ করার কথা জানিয়েছেন।

পলাশ বিন আশরাফী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার অব্যাহত থাকলে ভবিষ্যতে এর কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় তিনি অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়ার কথাও জানান।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদাকে 'পরম স্নেহে' কাছে ঢাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লী বাজারে ড্রেন আছে, পানি নিষ্কাশন নেই, সামান্য বৃষ্টি হলেই চরম ভোগান্তি

শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি সদস্য আসাদুল আটক

বিরামপুরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে যুবদল নেতার সংবাদ সম্মেলন

কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যায় জড়িত সিরিয়াল কিলার মানিক গ্রেফতার

ফেনী পৌরসভার বিরিঞ্চিতে বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করলেন তারেক হোসেন

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

১০

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

১১

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

১৩

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

১৪

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

১৫

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১৬

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১৭

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১৮

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৯

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

২০