২৫ অগাস্ট ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্ন ঢাকা গড়তে মাঠে জামায়াত নেতা সেলিম

বিশেষ সংবাদদাতা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘আমরা এই ঢাকাকে বদলে দেবো, ইনশাআল্লাহ। এই ঢাকা পরিবর্তন হয়ে যাবে।’ আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট- গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।’

মঙ্গলবার (২৫ আগস্ট) সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানের প্রথম দিনে রাজধানীর বসুন্ধরা, বাড্ডা, রামপুরা এলাকার বিভিন্ন ২৩, ২৪, ৪০ নংওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনকালে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান- আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি।’

সেদিন সালাম তালুকদারের সেই সাহস দেখেছি: খন্দকার মোশাররফ
তিনি বলেন, ‘আমরা আশা করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও আমাদের এই উদ্যোগের পাশে থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্যরা।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন। একই সঙ্গে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করেছি।’

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।’

See also  লালমোহনে সেচ প্রকল্প দখলের অভিযোগ, ধান আবাদ নিয়ে শঙ্কায় কৃষকরা

তিনি আরও বলেন, ‘যারা মাঠে নেমে জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সেই ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেন- জনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।’

পরে মোহাম্মদ সেলিম উদ্দিন সপ্তাহব্যাপী এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। ২৫ থেকে ৩১ আগস্ট- পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে চলবে সপ্তাহব্যাপী এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো.আতাউর রহমান সরকার এসব তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১০

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১১

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১২

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৩

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৪

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১৭

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৮

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৯

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

২০