২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরিকসেবা সহজ করতে কুমিল্লায় চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ

মাহফুজ বাবু, কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ‘আমার কুমিল্লা’ নামে নতুন একটি অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপের মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা সিটি কর্পোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ( ভারপ্রাপ্ত প্রশাসক ) কুসিক মোঃ মামুন,  বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, ‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ দ্রুত কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন। বিশেষ করে সড়কের সমস্যা, ড্রেনেজ, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিকসেবা-সংক্রান্ত বিষয় সহজেই জানানো যাবে।

অ্যাপের মাধ্যমে নাগরিকদের অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ফলে সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে নাগরিকসেবা প্রদানের প্রক্রিয়ায়ও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের মাধ্যমে কুমিল্লা নগরীর নাগরিকসেবা আরও সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে। একই সঙ্গে নগরবাসী ও সিটি কর্পোরেশনের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে এবং নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে নাগরিকদের অংশগ্রহণ বাড়বে।

নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
See also  শ্বশুরকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ ঝরল পুত্রবধূর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০