৩ অক্টোবর ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

ডেস্ক নিউজ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১০৫ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৩৮ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, সাতটি চাপাতি, চারটি রামদা, একটি প্লাস, ৮৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, তিনটি মোবাইলফোন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box
See also  নেপালে ৫ লাখ ডলার সহায়তা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

২

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

৩

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

৫

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

৬

২২০০ টাকা থেকে রফাদফা ৭০০, অনলাইনে এলে এমন অনিয়ম কমবে: আইনমন্ত্রী

৭

এনসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

৮

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেফতার

৯

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩২৬

১০

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

১১

‘আমরা বাজে ক্রিকেট খেলেছি’, লিটনের স্বীকারোক্তি

১২

হরমুজ প্রণালিতে আবারও তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

১৪

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান

১৫

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

১৬

ঢাকার সাব-রেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৭

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১৮

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

১৯

মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে

২০