২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

ডেস্ক নিউজ

জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে সরকারের ৭০ টাকা লোকসান হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

রিজভী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কারণে এক লিটার ডিজেল কিনতে সরকারের ২০৫ টাকা খরচ হলেও এতদিন ১১৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। ফলে প্রতি লিটারে ৯০ টাকা লোকসান হয়েছে। দাম সমন্বয়ের পরও সেই লোকসান পুরোপুরি কাটেনি।

প্রতিবেশী ও বিভিন্ন দেশের ডিজেলের দামের তুলনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নেপালে প্রতি লিটার ডিজেলের দাম প্রায় ১৬১ টাকা, মিয়ানমারে ১৬৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা এবং ফিলিপাইনে ১৮৮ টাকা ৫০ পয়সা। ভারতেও প্রতি লিটার ডিজেলের দাম ১৩৪ টাকার বেশি। এসব দেশের তুলনায় বাংলাদেশে দীর্ঘদিন ডিজেলের দাম কম রাখা হয়েছিল।

তিনি বলেন, বৈশ্বিকভাবে তেলের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতিতে বাংলাদেশে ১১৫ টাকা দরে ডিজেল বিক্রি করা হচ্ছিল। এখন ২০ টাকা দাম সমন্বয় করা হলেও প্রতি লিটারে সরকারের প্রায় ৭০ টাকা লোকসান থাকছে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিষ্টার নাসিম খান, মুখপাত্র এস এম শাহাদাত প্রমুখ।

Facebook Comments Box
See also  পাথরঘাটায় সাবেক এমপির ওপর হামলার প্রতিবাদে থানায় বিক্ষোভ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ২২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল 

জ্বালানি সংকটে ৪৫০ গাড়ি নিয়ে লংমার্চ কেন, প্রশ্ন রিজভীর

পুলিশের মনোবলে ঘাটতি আছে: জাহেদ উর রহমান

ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস • গাড়ির জন্য রাস্তা, মানুষের জন্য কতটুকু?

বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা

কুমিল্লায় তিন দিনে ১২৭ আওয়ামী লীগ নেতাকর্মী আটক

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত

১০

‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ব্যাখ্যা

১২

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ্য উপদেষ্টা

১৩

পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান

১৪

২০২৭ সালের হজে বিমানভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা

১৫

সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৬

বাড়লো বাস ভাড়া

১৭

এয়ারবাসের জন্য বাংলাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড চান ফরাসি রাষ্ট্রদূত

১৮

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম

১৯

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০