৩০ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকার জনকল্যাণমুখী উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ৫৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এতে মোট রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে ১৫ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার ৩৮৬ টাকা।

বাজেটে উন্নয়ন খাতে মোট ৪২ কোটি ২৮ লাখ টাকার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৮১ লাখ টাকা এবং উন্নয়ন উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া রাজস্ব আয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৪৭৬ টাকা, বিপরীতে রাজস্ব ব্যয় ৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। ফলে রাজস্ব উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৯৭৬ টাকা।

পৌর প্রশাসক জানান, ঘোষিত বাজেটে রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট, সড়কবাতি নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নিজস্ব বর্জ্য ভাগাড় না থাকায় বর্জ্য ব্যবস্থাপনায় নানা সমস্যার পাশাপাশি পরিবেশ দূষণও বাড়ছে। এ সমস্যা সমাধানে বর্জ্য ভাগাড় স্থাপনের জন্য জমি অধিগ্রহণ খাতে চলতি বাজেটে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া প্রতি বছরের মতো এবারও পৌর পার্ক নির্মাণে ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন বলেন, চলতি অর্থবছরেই পৌর পার্ক নির্মাণের কাজ দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদী।

See also  চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাজেটে শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৭ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৭০ লাখ ৫০ হাজার টাকা, ময়লা-আবর্জনা, নর্দমা, ড্রেন ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতায় ৩০ লাখ টাকা এবং মশক নিধনে ৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে চূড়ান্ত বাজেটে মশক নিধন খাতে বরাদ্দ বাড়তে পারে বলেও জানান তিনি।

বাজেট উপস্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক। এ সময় তিনি রাজস্ব আয়ের উৎস বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে ঘোষিত জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে পৌরবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০