৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে’

ডেস্ক নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চলতি দশকের শেষ নাগাদ মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে বলে মারাত্মক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন গবেষক। এই হুঁশিয়ারির কথা জানিয়ে গবেষনা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক থেকে পদত্যাগ করেছেন ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন।

বুধবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভি জ্যাকবের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর বার্তা থেকে এই তথ্য নিশ্চিত করেছে।

ওপেনএআই এবং অ্যানথ্রোপিকে টানা তিন বছর প্রিটেনিং গবেষক হিসেবে কর্মরত থাকার পর পদত্যাগ করে জ্যাকব কক্সন অভিযোগ করেন, কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীল আচরণ করছে না। তারা দ্রুত স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করতে সক্ষম ‘সুপারইন্টেলিজেন্স’ তৈরির অন্ধ প্রতিযোগিতায় নেমে মানুষের জীবন নিয়ে জুয়া খেলছে।

কক্সন জানান, এআই প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও জ্যেষ্ঠ গবেষকরা জনসমক্ষে সাবলীল ভাষা ব্যবহার করলেও ব্যক্তিগতভাবে প্রকাশ করেন যে এআই মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে। তিনি সতর্ক করে বলেন, শীঘ্রই এমন সুপারহিউম্যান সিস্টেম তৈরি হবে যা যেকোনো প্রযুক্তি হ্যাক করতে এবং বিপুল ক্ষমতা ও সম্পদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে।

ওপেনএআই ও অ্যানথ্রোপিকের অভ্যন্তরীণ পরিস্থিতির পার্থক্য টেনে কক্সন উল্লেখ করেন, ওপেনএআই এখনও সভ্যতার এই ঝুঁকির গভীরতা পুরোপুরি অনুধাবন করতে পারেনি। অন্যদিকে অ্যানথ্রোপিক ঝুঁকি বুঝলেও অন্যদের হারিয়ে আগে লক্ষ্য পৌঁছানোর প্রতিযোগিতায় আবদ্ধ হয়ে পড়েছে।

কক্সনের বক্তব্যের জবাবে অ্যানথ্রোপিকের অ্যালাইনমেন্ট সাইন্স লিড ইভান হাবিনগার স্বীকার করেছেন, আগামী এক দশকে এআই মানবজাতিকে ধ্বংস করার সম্ভাবনা ১০ শতাংশেরও বেশি। সুপারইন্টেলিজেন্স নিয়ন্ত্রণ বা সুরক্ষার জন্য এখনও স্পষ্ট কোনো পরিকল্পনা প্রস্তুত হয়নি বলে তিনি জানান।

অ্যানথ্রোপিকের তীব্র সমালোচক ইলন মাস্ক সম্প্রতি কোম্পানিটির প্রশংসা করে তাদের বর্তমান এআই খাতের শীর্ষ নেতা হিসেবে অভিহিত করেন এবং নতুন মডেলগুলোর সুবিধার কথা উল্লেখ করেন। এই পরিস্থিতিতে গবেষক কক্সন এআই মড্যুলের সক্ষমতা বৃদ্ধিতে সাময়িক নিষেধাজ্ঞা বা বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
See also  মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০