৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

মাহফুজ বাবু, কুমিল্লা

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এ নিয়ে গত কয়েকদিনে কুমিল্লা জেলায় চার দফার কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হলো। এসব অভিযানে আটককৃতদের মাঝে অনেকেকে তল্লাশি করে মাদক, দেশীয় অস্ত্র, ও ছুড়ি উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা রয়েছে—এমন স্থানগুলো চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবারের অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন।

এর আগে ধারাবাহিকভাবে পরিচালিত তিন দফা অভিযানে ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রাতে জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৪১৫ জনকে আটক করা হয়। তার আগে দুই দফায় আটক করা হয়েছিল ৮৭৮ জন। নতুন করে মঙ্গলবার আরও ৩৭৯ জন আটকের ফলে চার দফায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে।

পুলিশ জানিয়েছে, অভিযানে আটক ব্যক্তিদের সবাইকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে গণ্য করা হচ্ছে না। তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা, বয়স, পূর্বের কোনো অপরাধের রেকর্ড এবং সংশ্লিষ্টতার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান বলেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

See also  সাড়ে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ?

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

পুলিশের ধারাবাহিক এসব অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনদেরও যাচাই করা হচ্ছে। একই সঙ্গে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে পরিবার, বন্ধু-বান্ধব, রাতের আড্ডা, মাদক ও স্থানীয় অপরাধীচক্রের প্রভাবসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও নজরদারি বাড়ানো হচ্ছে।

পুলিশ বলছে, শুধু অভিযান চালিয়ে কিশোর অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। পরিবারকে সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে খোঁজ রাখা, রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে না থাকার বিষয়ে সচেতন করা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে ভূমিকা রাখা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০