২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বিজিবি’র পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

মোহাম্মদ নাছিম (উখিয়া) কক্সবাজার :

কক্সবাজারে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। এ সময় ১ জন রোহিঙ্গা আসামীকে আটক করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, ঘুমধুম ও বাইশফাঁড়ী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি।

শনিবার ২১ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঘুমধুম বিওপির একটি টহলদল সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১.১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বছির আহম্মেদ (৫০) নামে এক রোহিঙ্গাকে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি উখিয়ার বালুখালী এফডিএমএন ক্যাম্প-০৯-এর বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে শুক্রবার ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বাইশফাঁড়ী বিওপির টহলদল সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন বাঁশঝাড় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি'র ঈদ উপহার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানসামায় শিক্ষার্থীদের গণিত ক্লাস নিলেন ইউএনও

সিরাজগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক, মোটরসাইকেল উদ্ধার

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

১০

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

১১

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১৩

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১৪

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৫

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৬

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৭

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৮

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৯

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

২০