২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি সিরাজের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, আলোচনায় স্থানীয় উন্নয়ন ও নির্বাচন

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট-শেরপুরের উন্নয়ন, জনস্বার্থ এবং স্থানীয় পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেছেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুনট উপজেলা শাখার নেতারা। এ সময় স্থানীয় নির্বাচনসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (দুলাল চেয়ারম্যান) এবং ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম।
সাক্ষাৎকালে ধুনট-শেরপুরের সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সহাবস্থান, পারস্পরিক সম্মান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মাওলানা আমিনুল ইসলাম ও রফিকুল ইসলাম তালুকদার (দুলাল চেয়ারম্যান) বলেন, রাজনৈতিক ও আদর্শিক অবস্থানে ভিন্নতা থাকলেও এলাকার মানুষের স্বার্থ ও উন্নয়নের প্রশ্নে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখা প্রয়োজন। দল-মতের ঊর্ধ্বে উঠে ধুনট-শেরপুরের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর তারা গুরুত্ব দেন।
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এমন সৌজন্যপূর্ণ সাক্ষাৎ স্থানীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজের পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী, ধুনট পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম রেজা, জিসানসহ আরও অনেকে।
Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে মৃত মায়ের নামে ভুয়া দলিল করে সম্পত্তি আত্মসাতের অভিযোগ: দেলোয়ারের অপকর্ম ঢাকতে জালিয়াতির আশ্রয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরামপুরে তালচারা রোপণ

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে

মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া— ‘আমরা শেষ দিনটি উপভোগ করবো’

কুমিল্লা তথ্য অফিসের আয়োজনে নাঙ্গলকোট উপজেলায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

“শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”-মোবাশ্বের আলম ভূঁইয়া

নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১০

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃ ত্যু

১১

বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত তারা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

১২

আতলেতিকোর কাছে হেরে রেফারিংকে দায়ী করল রেয়াল মাদ্রিদ

১৩

যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘নতুন চমক’ দেখাবে ইরান

১৪

মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

১৫

সিলেট মহানগরসহ সাত জেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য

১৭

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

১৮

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৯

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

২০