৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ডেস্ক নিউজ

দক্ষিণ সৌদি আরবের শহর ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের হুথি গোষ্ঠীর চালানো হামলায় অন্তত ৭৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে সৌদি নেতৃত্বাধীন সামরিক সামরিক জোটের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, আবহা, খামিস মুশাইত, জিজান এবং নাজরান শহরের বিভিন্ন বেসামরিক ও বাণিজ্যিক স্থাপনায় হুথিরা এই বিচারহীন হামলা চালিয়েছে।

নারী ও শিশুসহ বেসামরিক মানুষের আহত হওয়ার এই ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং বিপজ্জনক পরিস্থিতি হিসেবে চিহ্নিত করেছেন আল-মালিকি। তিনি হুথিদের এই কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী উগ্র ও অপরাধমূলক আচরণ হিসেবে অভিযুক্ত করেন।

জোটের যৌথ বাহিনী কমান্ড শত্রুভাবাপন্ন হামলা প্রতিরোধ এবং সৌদি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ধরনের সামরিক ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করেছেন তিনি। একই সঙ্গে হুমকির উৎসগুলো নিষ্ক্রিয় করতে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে জোটটি।

Facebook Comments Box
See also  পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃ ত্যু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০