৪ অক্টোবর ২০২৬, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ আক্তারুজ্জামানের জন্য কাঁদলে ভবিষ্যতে হাসিনার জন্যও কাঁদতে পারে

ডেস্ক নিউজ

জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, আজকে যিনি মেজর আক্তারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন।

রোববার (৪ অক্টোবর) সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘গণহত্যার মদদদাতা মেজর আক্তারুজ্জামানকে বীর হিসেবে আখ্যায়িত করে জামায়াতের আমির কার্যত গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন। জামায়াতের আমির গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর মধ্যে দিয়ে তিনি কি গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকেও ক্ষমা করে দেননি? আজকে যিনি মেজর আক্তারুজ্জামানের জন্য কাঁদছেন, ভবিষ্যতে তিনি শেখ হাসিনার জন্যও কাঁদতে পারেন। জামায়াতের রাজনৈতিক চরিত্রই এমন।’

পোস্টে তিনি লেখেন, ‘আমার ধারণা, ৭১ এর গণহত্যার সহযোগী হওয়ার কারণে ২৪ এর গণহত্যা জামায়াতের কাছে একটি ঠুনকো বিষয়! যার একটি উদাহরণ, মেজর আক্তারুজ্জামানের জন্য জামায়াতের আমির ও তাদের নেতাকর্মীদের মায়াকান্না।’

তিনি আরও লেখেন, ‘মেজর (অব:) আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২৪ এর গণহত্যার মদদদাতা হিসেবেও মামলা হওয়া উচিত। এইধরনের মামলা কেউ করলে সেটিকে কিভাবে মোকাবিলা করবে জামায়াত? নাকি জামায়াতে যোগদান করার কারণে মেজর আক্তারুজ্জামানের সকল অপরাধ মাফ হয়ে গেছে? সত্যিই কি জামায়াতে ইসলামী অপরাধীদের পুনর্বাসন কারাখানায় পরিণত হতে চায়?’

Facebook Comments Box
See also  বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সকল অঙ্গ সংগঠনে মিছিল ও সমাবেশ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক

১

‘সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির’

২

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

৩

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

৪

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না সেটিও দেখা হচ্ছে

৬

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার ৩

৭

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

৮

টিকটকে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

৯

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

১০

৩০ হাজার টাকা বেতনের দাবি, বিমানবন্দর সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১১

তিন বছরে ৫ থেকে ৬ লাখ বেকারের কর্মসংস্থানের আশা প্রতিমন্ত্রীর

১২

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

১৩

ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

১৪

কাগজে-কলমেই রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

১৫

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না

১৬

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

১৭

দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

১৮

‘জমিদারের নাতি সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ’

১৯

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের

২০