২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে মাদকসহ যুবদল নেতা বাবু গ্রেপ্তার; দল থেকে বহিস্কার

‎ গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম বাবুর (৪০) বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাবুকে যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর বাড়িতে অভিযান চালায়।

এ সময় বাবুর নিজ শয়ন ঘরে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, দলীয় ভামূর্তি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আনোয়ারুল ইসলাম বাবুকে সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পদ থেকে বহিস্কার করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

‎‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মাদক উদ্ধারসহ বাবুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত বাবুকে আজ সোমবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
See also  বাংলামোটরেও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ

বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, সুপারস্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির আটক

কুমিল্লার বিভিন্ন উপজেলা পরিদর্শন করেন প্রশাসক মোঃ মোস্তাক মিয়া

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মউলুদার, স্বামী-সন্তানের কান্নায় ভারী হাসপাতাল চত্বর

মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংস্কৃতি ও নেতৃত্ব গড়ে তুললেই এগিয়ে যাবে রুহিয়া ও ভুল্লি: মির্জা ফখরুল

রমনা পার্ক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

বিরামপুরে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

কুমিল্লা জেলা পরিষদে নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা

১০

চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নে ডা. তাহের এমপি’র ঈদ উপহার বিতরণ

১১

চৌদ্দগ্রামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

১২

নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

১৩

পানি সম্পর্কিত কুরআনের আয়াত

১৪

রাফিয়াত নাসির কথা, এক উজ্জ্বল নক্ষত্র!

১৫

মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী  জাকারিয়া তাহের সুমন এর সৌজন্য সাক্ষাৎ

১৬

 শার্শা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

১৭

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন

১৮

সিরাজগঞ্জ রোডে হয় গরু ডাকাতি, মাংস যায় রাজধানীর সুপার শপে

১৯

মেয়েদের পড়াশোনা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: চাঁদপুরে প্রধানমন্ত্রী

২০