১২ অক্টোবর ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চান্দিনায় এসিল্যান্ড অফিসের পাশেই সরকারি খাল দখল করে রাস্তা নির্মাণ!

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

মাহফুজ বাবু ; কুমিল্লা

কুমিল্লার চান্দিনায় সরকারি খালের একাংশ ভরাট করে ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ড সংলগ্ন রূপনগরে ক্ষীরনদীর একটি শাখা খালের পাড়ের অর্ধশতাধিক গাছ কেটে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি বস্তা ফেলে প্রায় ১০ ফুট চওড়া রাস্তা তৈরি করা হয়েছে। গত বুধবার ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেও চার দিন পর রবিবার সরেজমিনে গিয়ে সেখানে রাস্তা নির্মিত অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় তিনটি উপজেলার পানি প্রবাহের পথ এ সরকারি খালের জায়গা দখল ও জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশনসহ কয়েকজনের বিরুদ্ধে খালটি ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনগর আবাসিক এলাকার বাসিন্দা ওবায়দুর রহমান শিশনসহ দুই ব্যক্তি ক্ষীরনদীর শাখা খালের পাশে পর্যাপ্ত জায়গা না রেখেই দুটি বহুতল ভবন নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে অন্যের জায়গা ব্যবহার করে যাতায়াত করলেও সম্প্রতি খালের একাংশ ভরাট করে চলাচলের রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কাজে রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়া থাকার অভিযোগও উঠেছে। তবে এ অভিযোগের বিষয়ে জড়িত কারো নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ভুক্তভোগী ও অভিযুক্তরা।

গত বুধবার (৭ অক্টোবর) খাল ভরাট করে রাস্তা নির্মাণের খবর পেয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু রবিবার (১১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের এক পাশে বাঁশের বেড়া দিয়ে বালুভর্তি বস্তা ফেলে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় ১০ ফুট প্রশস্ত এ রাস্তা তৈরিতে খালের জায়গা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

See also  খুব একটা গরিব মানুষ আমি না, চারটি গাড়ি আছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি খাল কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রয়োজনে ভরাট করা হলে তা সবার জন্য উদ্বেগের বিষয়। খালটি এলাকার পানি নিষ্কাশন ও স্বাভাবিক জলপ্রবাহের জন্য গুরুত্বপূর্ণ। এভাবে খালের জায়গা ভরাট করে রাস্তা তৈরি করা হলে ভবিষ্যতে পানি চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাঁরা সরকারি জায়গার সীমানা নির্ধারণ করে খালের জায়গা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুর রহমান শিশন বলেন, আমি ১২ বছর ধরে চলাচলের পথ নিয়ে ভোগান্তিতে আছি। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হলে তাঁরা আমাকে আপাতত খালের পাড় দিয়ে রাস্তা বানিয়ে চলাচলের পরামর্শ দেন।
যদিও গণ্যমান্য ব্যক্তি কারা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিশন কারো নাম প্রকাশ করতে চাননি।
এ বিষয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইঞ্জারুল হক বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন।গতকাল সার্ভেয়ারের মাধ্যমে জায়গাটি পরিমাপ করা হয়েছে,এখন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারি জায়গা দখল করার এখতিয়ার কারও নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০