৩ অক্টোবর ২০২৬, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান

ডেস্ক নিউজ

কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি বহর। তিনটি বিশেষ লরিতে করে রূপপুরের প্রথম ইউনিটের জন্য আনা এই জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী লরিবহরটি যাত্রা শুরু করে। বহরের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে পুরো পথজুড়ে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা তেজস্ক্রিয় এই জ্বালানির চালানটি বুঝে নেন।

প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও ৯টি পৃথক ফ্লাইটের মাধ্যমে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত অতিক্রম করে আকাশপথে ঢাকায় পৌঁছাবে।

Facebook Comments Box
See also  শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন আজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের কঠোর সতর্কবার্তা

১

ঢাকার সাব-রেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

২

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

৩

চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে একবার ভাবুন

৪

মাথা সেদ্ধ করে বানানো হয় স্যুপ, খণ্ডিত পা ছিল ফ্রিজে

৫

বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

৬

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার

৭

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

৮

বিরামপুরে সিজারিয়ান সেবা চালুর দাবি, ৯ মাসে ৪৯৭ নরমাল ডেলিভারি

৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫ দফায় আটক ২ হাজার ৩৫

১০

সরকার বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে কোনো প্ল্যান নেই: পাটোয়ারী

১১

নষ্টদের থেকে দেশ রক্ষা করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

জামায়াতসহ বিভিন্ন দলের ৩ হাজার নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

১৩

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ

১৪

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল: ৪৬ হাজার কোটি টাকা ঋণের খোঁজে সরকার

১৬

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

১৭

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের সাত বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

১৮

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

১৯

সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান

২০