৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ লাখ মাদকমুক্ত তরুণের তালিকা দিন—ছাত্রশিবিরকে উদাহরণ দেব’: রাজিবুর রহমান পলাশ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জনশক্তির নৈতিক মান নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ বলেছেন, “বাংলাদেশে ৫ লাখ তরুণের একটি তালিকা দিন, যারা মাদক গ্রহণ করে না—আমরা সেই ৫ লাখ তরুণকে উদাহরণ হিসেবে দেখাতে পারব।” তিনি দাবি করেন, নৈতিক অবক্ষয়ের স্রোতে গা না ভাসিয়ে চরিত্র ধরে রাখা তরুণদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনাজপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজিবুর রহমান পলাশ বলেন, “ইসলামী ছাত্রশিবিরের জনশক্তির নৈতিক মান নিয়ে আমাদের চ্যালেঞ্জ। আমরা বলতে পারি, যদি ৫ লাখ শিক্ষার্থী ছাত্রশিবির করে, তাহলে বাংলাদেশে ৫ লাখ তরুণের একটা তালিকা দিন, যারা মাদক গ্রহণ করে না—এই ৫ লাখ তরুণ আমাদের কাছে রয়েছে।”

তিনি আরও বলেন, “যদি বলা হয়, আজকে নৈতিক অবক্ষয়ের গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে চরিত্র নষ্ট করেনি—এমন ৫ লাখ তরুণের নাম বলুন; মাত্র তিনটি শব্দে এমন ৫ লাখ তরুণকে প্রতিনিধিত্ব করা যায়—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।”

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবির তোমার জীবনের জন্য সেরা বন্ধুর ভূমিকায় থাকতে চাই।” উন্মুক্ত অনুষ্ঠানে লাইভ চলাকালে তিনি এ বক্তব্যের মাধ্যমে ছাত্রশিবিরের কর্মীদের নৈতিক অবস্থান নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম, গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

See also  চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট গৃহ হস্তান্তর উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। অতিথিরা শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের মেধা, যোগ্যতা ও নৈতিক মূল্যবোধ কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীলতার সমন্বয়ে একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে দেশ গঠনের কাজে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাতেই ‘A+ সংবর্ধনা–২০২৬’ আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১০

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১১

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১২

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৩

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৪

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৫

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৭

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

১৮

ইয়েমেনে ৩২টি বিমান হামলা সৌদি আরবের

১৯

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

২০