২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

ডেস্ক নিউজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত আমির ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেছেন।

গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হলে দেশের রাজনীতিতে সংকট তৈরি হতে পারে বলে মতবিনিময় সভায় উল্লেখ করেছেন জামায়াতের আমির।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ভিন্নমত থাকলে তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের কয়েকজন শীর্ষ নির্বাহী। তাদের মতে, যারা গণভোটের রায় নিয়ে ভিন্নমত পোষণ করেন, তাদের স্পষ্টভাবে জানানো উচিৎ-তারা জনগণের রায় মেনে নেবেন কি না।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, মতবিনিময় সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, জনজীবনের দুর্ভোগ, সন্ত্রাস এবং সংকীর্ণ দলীয়করণসহ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি জনমত গঠন ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন জামায়াত আমির।

সংবাদ পরিবেশনের পাশাপাশি জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। একই সঙ্গে জামায়াতের কার্যক্রম নিয়ে কোনো ভালো পরামর্শ বা সমালোচনা থাকলে তা খোলামেলাভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বৈঠকে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা তাদের খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন। বিশেষ করে প্রিন্ট মিডিয়ার তুলনায় ইলেকট্রনিক গণমাধ্যমে বেতন কাঠামো, ওয়েজ বোর্ড ও কর্মীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কাঠামোগত সমস্যার কথা আলোচনা হয়েছে।

See also  বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে রীতিমতো ছেলেখেলা হয়েছে: রিজভী

এসব সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের একটি প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা ও দাবি তুলে ধরার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। এ ক্ষেত্রে জামায়াত কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশ্বস্ত করেছেন বলে জানান গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন, বৈঠকে উপস্থিত গণমাধ্যম নির্বাহীরা বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক বলে মত দিয়েছেন।

জামায়াত আমির এসময় বলেন, দেশের ও জনগণের স্বার্থে সরকারের সব ভালো কাজে সংসদের ভেতরে ও বাইরে সহযোগিতা করবে জামায়াত। তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি অবস্থান নেবে এবং সেই অবস্থান হবে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল।

গোলাম পরওয়ার বলেন, জামায়াত ভবিষ্যতে রাজপথের আন্দোলনগুলোও অহিংস রাখার নীতিতে বিশ্বাস করে। এ বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন গঠনমূলক রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন।

 

এসময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলালসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

১

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

২

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৩

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৪

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৭

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৮

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

৯

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১০

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১১

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১২

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৩

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৪

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৫

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৬

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৭

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৮

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

১৯

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

২০