১৬ অগাস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাউদকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য “রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন দাউদকান্দির মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত চাষিদের উৎসাহিত করতে শ্রেষ্ঠ তিনজন মাছচাষীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন, বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মাছচাষী, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন নিশ্চিত করা জরুরি। এজন্য আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

See also  কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

অনুষ্ঠানে মৎস্যসম্পদ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার, মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষা এবং তরুণদের মৎস্য চাষে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দাউদকান্দিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষিদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাছ চাষ ও মৎস্যসম্পদ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে। দাউদকান্দিতেও স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ পক্ষ উদযাপন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০