১২ অগাস্ট ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক তিনটি দুর্ঘটনায় এক নারী সহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলার গুণবতী, মুন্সীরহাট ও পৌরসভা এলাকায় পৃথক তিনটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহতরা হলো: উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা পূর্ব-দক্ষিণ পাড়ায় সাপের কামড়ে ওই গ্রামের মো. জাহাঙ্গীর কবির প্রকাশ মনু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল-জাবির অভি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের শামছুল হক ও বিদ্যুৎ স্পৃষ্টে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদরাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার। পৃথক এ তিনটি মৃত্যুর তথ্যগুলো বুধবার বিকালে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে গত মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বিষধর সাপের কামড়ে গুরুতর আহত হন আব্দুল্লাহ আল-জাবির প্রকাশ অভি। ঘন্টাখানেক পরে অসুস্থতা বোধ করলে স্বজনরা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, বুধবার সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে আকষ্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষক গোলাম সারোয়ার বুলবুলের স্ত্রী বিলকিছ আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পৌর এলাকার শ্রীপুর বরকন্দাজ বাড়ির শামছুল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

See also  বর্ষ বরণ ১৪৩৩ উপলক্ষে লালমাই রোটারী ক্লাবের উদ্যোগে নানাহ আয়োজন

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ‘বিলকিছ আক্তার ও শামছুল হককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। আর সাপের কামড়ে আহত আব্দুল্লাহ আল-জাবির অভিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০