জামালপুর প্রতিনিধি
‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার, দেশ রাখবো পরিস্কার’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুর শহরের প্রধান সড়কের দু’পাশে ময়লা-আবর্জনা পরিস্কার অভিযান পরিচালনা করেছেন জেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার মেয়র প্রার্থী সোহেল রানা খান।
বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের বকুলতলা থেকে এই পরিস্কার অভিযান শুরু হয়। পরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা স্লোগান দেন ‘সোহেল রানা খানের অঙ্গীকার, শহর রাখবো পরিস্কার।’
পরিস্কার অভিযান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব ও মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকারের অংশ হিসেবে পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এই কর্মসূচি আমরা এক দীর্ঘ মেয়াদে করবো।
তিনি বলেন, শুধু দলীয় নেতাকর্মী নয়, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা শহরটাকে পরিস্কার অভিযান শুরু করি তাহলে শহর পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে। এসময় এ পরিস্কার অভিযান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে জেলা ও শহর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন