“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে কুমিল্লার লাকসামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌরসভা যুবদল।
কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে লাকসাম দৌলতগঞ্জ রেলস্টেশন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এ সময় রেলস্টেশন ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী মোশাররফ হোসেন মুশু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক বিশ্বতম সাহা বিশু, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাঠওয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান দুলাল এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেন,মাঈন উদ্দিন শরিফ
এছাড়া যুবদল নেতা সাইফুল ইসলাম, ইয়াসিন ফাহাদ,জাহিদ হোসেন, সোহেল রানা, ওমর ফারুক, জাকির হোসেনসহ লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অভিযানকালে নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জমে থাকা পানি অপসারণের বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।