১৩ জুলাই ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে কুমিল্লায় জলাবদ্ধতা, দুর্ভোগে পরীক্ষার্থীসহ নগরবাসী

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মাত্র তিন ঘণ্টার বৃষ্টিতে প্রধান সড়ক থেকে অলিগলি সবকিছু হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ সোমবার (১৩ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সকাল ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নগরীর কান্দিরপাড়, ঝাউতলা, শাসনগাছা, রেইসকোর্সসহ অধিকাংশ সড়কে যান চলাচল প্রায় বন্ধ। রিকশা, অটো বন্ধ থাকায় মানুষ হেঁটে চলাচল করছে। আবাসিক এলাকার ঘরে-দোকানে পানি ঢুকে পড়েছে।

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে অনেক শিক্ষার্থী নৌকা ও ভ্যানে করে পরীক্ষা দিতে যায়। কেন্দ্রে যাওয়ার পথে পানিতে পড়ে ভিজে যায় খাতা-কলম। অনেকে অসুস্থ হয়ে পড়ে।

পরীক্ষার্থী তাসনিম আক্তার বলেন, “সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছি। হাঁটু পানি ভেঙে নৌকায় করে কেন্দ্রে এসেছি। খাতা ভিজে যাওয়ার ভয়ে ছিলাম। এরকম অবস্থায় পরীক্ষা দেওয়া খুব কষ্টের।”

এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতি বছর বৃষ্টি হলেই কুমিল্লা ডুবে যায়। আমাদের মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিচ্ছে। আগামী পরীক্ষার আগেও যদি পানি না নামে, তাহলে পরীক্ষা স্থগিতের দাবি জানাই।”

এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “টানা বৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ড্রেন পরিষ্কারের কাজ চলছে। পানি দ্রুত নামানোর চেষ্টা করা হচ্ছে।”

পরীক্ষার্থী ও অভিভাবকরা আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে কেন্দ্রগুলোর চারপাশ থেকে পানি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
See also  কুমিল্লায় চাইল্ড হেভেন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বগুড়া-৪ আসনের সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ”

১

লন্ডনে পারিবারিক সফর শেষে দেশে ফিরলেন এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী

২

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

৩

বিরামপুরে চাকরির মেলায় ‘তরুণ-তরুণীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাগিয়ে তোলাই আমাদের বড় কাজ’: মন্ত্রী জাহিদ হোসেন

৪

সিরাজগঞ্জে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৬

ভুল চিকিৎসা, জামালপুর দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা

৭

সিরাজগঞ্জের এনায়েতপুরে ঘুরতে এসে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

৮

বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার

৯

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই

১০

ইটের বদলে ব্লক ব্যবহারের লক্ষ্য অধরা, নতুন করে তৎপর সরকার

১১

ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ১৩৬৬

১২

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহত

১৩

কুমেক হাসপাতালে টয়লেটের সামনে রোগীর চিকিৎসা !

১৪

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন ও ৪বগি লাইনচ্যুত! তদন্ত কমিটি 

১৫

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১৬

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

১৭

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

১৮

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

১৯

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

২০