২৩ অগাস্ট ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ককরোচ পার্টির প্রধান অভিজিৎ দীপকের নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে প্রবেশের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের লাতুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

স্কুলে অনুমতি ছাড়া প্রবেশের ঘটনায় আউসা পুলিশ স্টেশনে দীপকে, দলের কর্মী আজিঙ্কা শিনডেসহ আরও কয়েকজন সিজেপি সদস্যের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। খবর দ্য হিন্দুর।

তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও আউসার জিলা পরিষদ উর্দু স্কুলের শিক্ষকদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়। এসব অভিযোগ এনে মামলাটি দায়ের করেন সায়দ শামসাদবানো খয়রাতালি নামে স্কুলটির এক শিক্ষক।

দীপকের বিরুদ্ধে যেসব অভিযোগ
অভিজিৎ দীপকে ও অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যাংসংহিতার ১৩২ ধারা (সরকারি কর্মকর্তাদের কাজে বাধা), ৩২৯ (৩) (অবৈধ অনুপ্রবেশ), ৩৫১ (২) (সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি প্রদর্শন) এবং ৩৫৬ (২) ধারায় (সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানহানি) মামলা হয়েছে।

আরএসএস নিয়ে ভারত-যুক্তরাষ্ট্র টানাপোড়েন, নিষেধাজ্ঞার সুপারিশ
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, দীপকে এবং তার সহযোগীরা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই স্কুলে প্রবেশ করেছেন। তারা এরপর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং স্কুলের পরিবেশ নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন। অভিযোগে বলা হয়, তারা স্কুলের শিক্ষা কার্যক্রম এবং সরকারি কাজে বাধা দিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, সিজেপির এই নেতা তাদের স্কুল পরিদর্শনের ভিডিও করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

তার বিরুদ্ধে হওয়া মামলার অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, দীপকে ওই স্কুলের মানহানির চেষ্টা করেছেন এবং তিনি দাবি করেছেন তাদের পরিদর্শনের সময় অন্য স্কুল থেকে শিক্ষার্থীদের এনে ওই স্কুলে রাখা হয়েছিল। তিনি স্কুলটির শিক্ষকদের বরখাস্ত করানোর হুমকি দিয়েছেন বলেও অভিযোগে বলা হয়।

ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে ককরোচ জনতা পার্টি বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শনের একটি ক্যাম্পেইন চালু করে। ভারতব্যাপী সরকারি স্কুলগুলোতে শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে চালু হওয়া এই ক্যাম্পেইনটি তারা শুরু করে দীপকের গ্রাম হিঙ্গোলি থেকে। এরপর ভারতের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন সিজেপির সদস্য ও কর্মীরা।

See also  চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

এ ক্যাম্পেইনে অংশ নিতে গিয়ে বেশ কয়েকবার বাধার মুখেও পড়েছেন সিজেপিকর্মীরা। শুক্রবার জয়পুরের রামপুরা কন্বরপুরায় একটি স্কুল পরিদর্শনের সময় স্থানীয়দের রোষের মুখে পড়েন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশী রোগ মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত

১

শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ৭ শিল্প গ্রুপের লেনদেন খতিয়ে দেখছে এনবিআর

২

আমির হামজার নারীঘটিত বিষয়টি জামায়াত আমিরও জানতেন-রাশেদ খাঁন

৩

বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের পঞ্চম সভা অনুষ্ঠিত

৪

তিন মাসে বয়ে যেতে পারে ৪-৬টি শৈত্যপ্রবাহ, আছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

৫

ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা

৬

কুমিল্লায় শিক্ষার্থীকে তল্লাশী; উল্টো ২পুলিশসহ তিনজনকে তুলে নিয়ে গেলো কুবি শিক্ষার্থীরা!

৭

শার্শায় ধানখেত থেকে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার 

৮

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

৯

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

১০

চৌদ্দগ্রামে সরকারি সড়ক কেটে মাটি বিক্রির অভিযোগ, ড্রাম ট্রাকসহ আটক ৩

১১

অনলাইনে ফি-চার্জ আদায়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে সোনালী ব্যাংকের সমঝোতা স্মারক

১২

মুরাদনগরে ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি, ১৯মামলার আসামী ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার

১৩

কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ে জড়িত ৪ জন আটক

১৪

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ

১৫

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

১৬

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

১৭

‘এসিল্যান্ডের নির্দেশেই ঘুষ নিয়েছি, তাকেও গ্রেপ্তার করুন’: সার্ভেয়ার আসাদুল

১৮

ভূল্লী উপজেলায় বিয়ের সিদ্ধান্তে জটিলতায় পরদিন গাছে ঝুলল অর্নাসপড়ুয়া ছাত্রীর মরদেহ

১৯

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি স্কুলে কোচিং, ব্যবহার হচ্ছে বিদ্যুৎও

২০