২১ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক :

দেবীদ্বারের ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের পর ইউপি কার্যালয়ের চিত্র এবং দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের সংগৃহীত ছবি।

দেবীদ্বারের ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের পর ইউপি কার্যালয়ের চিত্র এবং দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের সংগৃহীত ছবি।

দুধ দিয়ে গোসল করা কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের পুনর্বহালকে কেন্দ্র করে সংঘটিত হামলা, ভাঙচুর, ইউপি সচিবকে মারধর এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নিয়ে যাওয়ার অভিযোগে ৩৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। ওই রাতেই ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবু হানিফ রানা বাদী হয়ে দেবীদ্বার থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

কামরুজ্জামান মাসুদ ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে নিষিদ্ধ কার্যক্রম) সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। পরে জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হন এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

পুলিশ, লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভাগীয় কমিশনারের নির্দেশে সোমবার কামরুজ্জামান মাসুদের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণের কথা ছিল। বিষয়টি জানাজানি হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। একপর্যায়ে উত্তেজনার মধ্যে একদল ব্যক্তি ইউপি সচিব আবু হানিফ রানার কক্ষে ঢুকে তাকে মারধর করে। হামলাকারীরা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

See also  কুমিল্লায় সংসদ নির্বাচনে শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য

খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ইউপি সচিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়দের ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর একাধিক মামলার আসামি হয়ে কামরুজ্জামান মাসুদ দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন। এ সময় তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তিন মাসের ছুটিতে যান এবং ইউপি সদস্য মো. সালাউদ্দিন রুহুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন।

পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় এক মাস আগে তিনি আবারও উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। পরে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করলে চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পান এবং সোমবার দায়িত্ব গ্রহণের কথা ছিল।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন রুহুল বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত রাখা হয়েছিল। দায়িত্ব হস্তান্তরের সময় ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকেরা ইউপি সচিবের কক্ষে ঢুকে তাকে মারধর করেন। বর্তমান পরিস্থিতিতে কামরুজ্জামান মাসুদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়া কঠিন বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কামরুজ্জামান মাসুদ বলেন, “বিভাগীয় কমিশনারের নির্দেশেই আমি আমার পদে যোগদান করতে চেয়েছিলাম। কিন্তু মব সন্ত্রাসের আশঙ্কায় যেতে পারিনি। এখন প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়।”

মামলার বাদী ও হামলার শিকার ইউপি সচিব আবু হানিফ রানা বলেন, তিনি নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য কার্যালয়ে গেলে জাকির হোসেন ও মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তারা কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন এবং একপর্যায়ে চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন।

হামলাকারীরা তাকে মেঝেতে ফেলে মারধরের পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর, প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০