৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি

ডেস্ক নিউজ

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে হঠাৎ একটি ছয়তলা ভবন ধসে পড়ে। ভবনটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে ‘হোস্টেল ডেজ’ নামের একটি ছাত্রাবাস বা পিজি হোস্টেল ছিল। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনে কল দিয়ে বাঁচানোর আকুতি জানাচ্ছেন।

স্থানীয় বিধায়ক অনিল শর্মা দুর্ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে আসা শিক্ষার্থীরা এই ভবনে থাকতেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন তা এখনো পরিষ্কার নয়। পাঁচ, দশ বা বিশ—যতজনই হোক, অনেকে এখনো ভেতরে আটকা পড়ে আছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

স্বস্তির কথা হলো, ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোন করতে পেরেছেন। এতে বোঝা যাচ্ছে তারা এখনো বেঁচে আছেন। তাদের সবাইকে নিরাপদে বের করে আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

পুলিশের তথ্য অনুযায়ী, ভবনের নিচের অংশে বা বেসমেন্টে কিছুদিন ধরে কিছু কাজ চলছিল। স্থানীয়দের ধারণা, ঘটনার সময় ভবনের ভেতরে অন্তত ১৫ জনের মতো মানুষ থাকতে পারেন। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, পুলিশ, জরুরি চিকিৎসাসেবা দল এবং এনডিআরএফ একযোগে কাজ করছে। কংক্রিটের বড় চাপ ও বিম সরাতে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্বরাষ্ট্রমন্ত্রী আশীশ সুদ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসন জানিয়েছে, আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

Facebook Comments Box
See also  ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০