ডেস্ক নিউজ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আরসালান খান সামি ওরফে ‘ন্যাটা সামি’ (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে এসআরবি-২।
এসআরবি-২-এর দাবি, গ্রেফতার সামি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত।
তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ন্যাটা সামি মোহাম্মদপুর থানার একটি হত্যা ও বিস্ফোরক দ্রব্য মামলার আসামি।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-বি’র ১৩২ নম্বর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-২-এর কর্মকর্তা আরও বলেন, ন্যাটা সামির বিরুদ্ধে জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন